বরিশালের গৌরনদীর কমলাপুর গ্রামে ঘুমন্ত গৃহবধূর বিবস্ত্র ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক বখাটেকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বখাটে আনোয়ার ফকির (২০) ওই গ্রামের সোনা মিয়া ফকিরের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের গৃহবধূর স্বামী ঢাকায় ব্যবসা করেন। প্রতিবেশী দুঃসম্পর্কের ভাতিজা আনোয়ার ফকির প্রায়ই ওই ব্যবসায়ীর ঘরে ঘুমাত।

এ সুযোগে বখাটে আনোয়ার মোবাইল ফোন দিয়ে গত ৬ মাস আগে ব্যবসায়ীর স্ত্রীর ঘুমন্ত অবস্থায় বিবস্ত্র ছবি তোলে। ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বখাটে আনোয়ার প্রায়ই গৃহবধূকে ধর্ষণ করত।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন