২০১৫ বিশ্বকাপের পর থেকে অন্য এক তামিমকে দেখছে ক্রিকেট বিশ্ব। গত ৩বছর ধরেই রানের ফোয়ারা ঝড়ছে তার ব্যাট থেকে। এই সময়ের মধ্যে তার ব্যাট থেকে এসেছে ৫ টি সেঞ্চুরিও।
এই সময়ে তার ব্যাট হাসলেই যেন হেসেছে বাংলাদেশ।২০১৫ থেকে এখনো পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ওপেনারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ গড় তার।
এই তিন বছরে ৩৮ ম্যাচে ৫১.২৮+ গড়ে ১৭৯৫ রান করেছেন তিনি। এই লিস্টের প্রথমে রয়েছেন রোহিত শার্মা ৪৮ ম্যাচে ৬২.১৩ গড়ে ২৬৭২ রান করেছেন তিনি। দ্বিতীয়তে রয়েছেন ডেভিড ওয়ার্নার
৪৯ ম্যাচে ৫৮.৯১ গড়ে ২৭১০ রান করেন তিনি। আর তৃতীয়তে রয়েছেন মার্টিন গাপটিল ৬১ ম্যাচে ৫১.৯৪ গড়ে ২৭৫৪ রান করেন তিনি।





