ত্রিদেশীয় সিরিজের উদ্ধোধনী ম্যাচে আজ জিম্বাবুয়ের দেয়া ১৭১ রানের টার্গেট ২৮.৩ ওভারেই পূরণ করে বাংলাদেশ। এরইফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই তাদেরকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ শুভসূচনা করে বাংলাদেশ। তামিম ৮৪ রানে ও মুশফিক ১৪ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

আর ম্যাচ সেরা হয়ে বন্ধু তামিমকে প্রশংসায় ভাসালেন সাকিব। তিনি বলেন, ‘তামিম গত কয়েক বছরই দারুণ ব্যাটিং করছেন। আজও অসাধারণ ব্যাটিং করছেন তিনি। আশাকরিএমন ব্যাটিং ধারাবাহিকতা তার বজায় থাকবে। ‘

সেই সঙ্গে তিন নম্বরে ব্যাটিং করা নিয়ে তিনি বলেন, ‘তিন নম্বরে করতে নামলে ব্যাট করার সুযোগ বেশি পাওয়া যায়। তিন নম্বরে দলও আশা করে আপনি বেশি বেশি রান করবেন। নতুন কাজ, নতুন দায়িত্ব, আশা করি আমি এটা চালিয়ে নিতে পারবো। ‘