অাগামী ১৫ জানুয়ারী থেকে শুরু হচ্ছে ত্রিদেশী সিরিজ। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে অাট বছর পর দেশের মাটিতে ত্রিদেশী সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অার ত্রিদেশী সিরিজের ৭ টি ম্যাচ দেখা যাবে দেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি) তে। জিটিভি ছাড়াও সরকারি চ্যানেল বিটিভিতেও দেখা যাবে খেলা। এছাড়া ভারতীয় টিভি চ্যানেল “চ্যানেল সিক্স” এ দেখা যাবে খেলা।
বাংলাদেশ: গাজী টিভি, বিটিভি
শ্রীলঙ্কা: এমটিভি স্পোর্টস
ভারত, নেপাল, উপমহাদেশ: সনি সিক্স, সনি সিক্স এইসডি,
পাকিস্তান: জিও সুপার
যুক্তরাজ্য: প্রিমিয়ার স্পোর্টস, স্কাই স্পোটর্স,
আয়ারল্যান্ড: সান্দ্রা স্পোর্টস
যুক্তরাষ্ট্র: ইএসপিএন
মধ্যপ্রাচ্য দেশ: অলবির্ট শোটাইম নেটওয়ার্ক
দক্ষিণ অাফ্রিকা : সুপার স্পোটর্স
অস্ট্রেলিয়া : ফক্স স্পোটর্স
অনলাইন : রববিটলবিডি অ্যাপ, সনি লাইভ,
ডিসেম্বরের শেষ সময় থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। শনিবারই যেমন দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানরা। যে সিরিজ নিয়ে এই প্রস্তুতি সেই ত্রিদেশীয় সিরিজে প্রতিদিন খেলা শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে।
আগে থেকেই সবার জানা যে ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ঢাকায় দিবারাত্রির ম্যাচ বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হয়ে থাকে দুপুর আড়াইটায়। তবে ব্যাতিক্রম যে হয় না তা নয়। শীত মৌসুমে যেমন অনেকবারই ম্যাচ এগিয়ে আনা হয়েছে এর আগে।
এবারের ত্রিদেশীয় সিরিজ যেহেতু শীতের মধ্যে তাই শিশিরের কথা মাথায় রেখে সিরিজের সব ম্যাচ শুরুর সময় আড়াই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ দুপুর আড়াইটার জায়গায় সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ১২টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার টাইগাররা নিজেদের মধ্যে যে প্রস্তুতি ম্যাচ খেলবে সেটিও তাই শুরু হবে বেলা ১২টায়। ২০১০ সালের পর এই প্রথম ঢাকায় হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সেবার ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে ঢাকায় বসেছিল ত্রিদেশীয় সিরিজ।
২০০৯ সালে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। যে সিরিজের ফাইনালে ৬ রানে শ্রীলঙ্কার ৫ উইকেটে ফেলে দিলেও মুত্তিয়া মুরালিধরনের বিস্ময়কর ব্যাটিংয়ের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি :
১৫ জানুয়ারি, ২০১৮, সোমবার–বাংলাদেশ-জিম্বাবুয়ে।
১৭ জানুয়ারি, ২০১৮, বুধবার–শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।
১৯ জানুয়ারি, ২০১৮, শুক্রবার–বাংলাদেশ-শ্রীলঙ্কা।
২১ জানুয়ারি, ২০১৮, রোববার–শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।
২৩ জানুয়ারি, ২০১৮, মঙ্গলবার–বাংলাদেশ-জিম্বাবুয়ে।
২৫ জানুয়ারি, ২০১৮, বৃহস্পতিবার–বাংলাদেশ-শ্রীলঙ্কা।
২৭ জানুয়ারি, ২০১৮, শনিবার–ফাইনাল।
* মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবা-রাত্রির সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ১২টায়।





