বরাবরেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নাবিদ্ধ পেসার আল আমিন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন একি কারনেই। এরপরে বিপিএলে প্রশ্নাবিদ্ধ হয়েছিলো তার বোলিং। তারপরে আসেন বিসিবিতে পরীক্ষা দিতে। সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েই সফল হলেন তিনি। তবে শুনলেন দুসংবাদও।
দুই বছরের মধ্যে আবারও বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্টেড হলে কপাল পুড়বে আল-আমিনের বলে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। কারণ এরকমটা হলে সব ধরণের ক্রিকেট থেকে
এক বছরের জন্য নিষিদ্ধ হতে হবে তাকে।
সংবাদ মাধ্যমে এমনটা জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, ‘ওকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে দুই বছরের মধ্যে দুইবার রিপোর্টেড হলে এক বছর নিষিদ্ধ হতে হবে। আল-আমিন স্বীকার করেছিল তার দুই-একটা ডেলিভারিতে সমস্যা ছিল। সেগুলো সে কাটিয়ে উঠেছে। আমার মনে হয় না ভবিষ্যতে আর কোনও সমস্যা হবে আল-আমিনের। ’
প্রসঙ্গত, বিপিএলের পঞ্চম আসরে খেলাকালীন সময়ে আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। এরপর গত রবিবার মিরপুর ক্রিকেট একাডেমিতে বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিয়ে আজ বোলিংয়ের বৈধতা পেলেন তিনি।





