অন্তঃসত্ত্বার মৃত্যুর পরে ১৮ লাখ টাকার বিল ধরালো হাসপাতালঅন্তঃসত্ত্বার মৃত্যুর পরে ১৮ লাখ টাকার বিল ধরালো হাসপাতালশরীরে প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩২ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী।

৮–১০ দিন আইসিইউতে থাকার পর ফরিদাবাদের এশিয়ান হাসপাতাল জানায় তাঁর গর্ভস্থ শিশুকে বাঁচানো যাবে না। মাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।চিকিৎসার জন্য প্রথমে অন্তঃসত্ত্বার পরিবার ১০ থেকে ১২ হাজার টাকা দেয়। তারপরে আরও টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে মারা যায় ওই নারী।

কিন্তু অন্তঃসত্ত্বার মৃত্যুর পরে ১৮ লাখ টাকার বিল ধরায় হাসপাতাল। সেইসঙ্গে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পরে তাঁর সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সেকারণেই অন্তঃসত্ত্বাকে বাঁচানো সম্ভব হয়নি।

এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানায় মৃত নারীর পরিবার। মাত্র ২২ দিন চিকিৎসার পর কীভাবে এত টাকা বিল হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা