রিয়াদ, ০৭ জানুয়ারি- ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধান হওয়ার সঙ্গে ইসরাইলকে স্বীকৃতি দেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।

ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে ঘোষণা দিয়েছেন সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে সম্পর্কে তার দেশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।