আরব আমিরাতে ক্ষুদে বার্তা পাঠিয়ে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক করে ব্লাকমেইল করার অপরাধে ১২০ জন আফ্রিকান নারী ও পুরুষকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।

তাদের বিরুদ্ধে আরব আমিরাতের স্থানীয় নাগরিকদের বিভিন্ন উপায়ে ব্লাকমেইল করার অভিযোগ উঠার পর পুলিশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

দুবাই পুলিশ জানায়, তারা ইউরোপীয়ান নারীদের প্রোফাইল ব্যবহার করে কিংবা মোবাইল টেক্সট পাঠানোর মাধ্যমে প্রতারিত ব্যক্তিকে সাক্ষাতের আহ্বান জানাতো। দেখা করতে গেলেই তাদের মারধর করে সর্বস্ব লুটিয়ে নিতো।

প্রতারকদের থেকে রক্ষা করতে দেশটির পুলিশের পক্ষ থেকে নাগরিকদের মাঝে লিফলেট প্রচার করেও সর্তক করা হয়।