আপনার সামান্য অ-সাবধানতাই হতে পারে,আপনার ফ্যামিলীর সারা জীবনের কান্না। চোখের সামনে খুব কাছেথেকে দেখেছি। দাব্বাব চালিত লোকটি রুট ক্রস করে ঐ পাড় যেতে চেয়েছিলো। পিছন থেকে একটি গাড়ি এসে সেকেন্ডে তাকে মেরে চলে গেলো।
পরে আছে একটি তাজা মৃত দেহ। কি নিষ্ঠুরটা গাড়িটি একটি বারের জন্যও পিছনে ফিরে তাকালো না। ঘটনাটি ঘটেছে রাত ৯:৪০ মিনিটে। সৌদি আরবের আলহাসা কাতার রুটে। যতটুকু জেনেছি লোকটির বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তার নাম বাদল, হেরে গেলো জীবন যুদ্ধ।
চলে গেলো একটি প্রাণ। আরো একটি রেমিটেন্স যুদ্ধা চলে গেলো দুনিয়া ছেড়ে। অনুরোধ করছি সকল প্রবাসীদের। সময়ের চেয়ে জিবনের মূল্য অনেক বেশি। আপনার জন্য অপেক্ষায় আছে ফ্যামিলীর সবাই।যারা বাইক কিংবা সাইকেল চালিয়ে যাতায়াত করেন।
আরো সাবধানতা অবলম্বন করুন।সব শেষে সবার কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ যেনো এই জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষটিকে জান্নাত দান করেন। তার ফ্যামিলীর সবাইকে যেনো এই শোক সহ্য করার শক্তি দান করেন।
প্রবাসীর ফেসবুক স্ট্যাটাস থেকে নিয়া।





