চট্টগ্রামের পার্ক ও শপিং মলের চাইনিজ রেস্টুরেন্টে বাড়ছে শিক্ষার্থীদের আনাগোনা।স্বুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বন্ধু ও বান্ধবীকে নিয়ে একান্ত সময় কাটানোর পর ফিরে যাচ্ছে বাসা-বাড়িতে। অভিভাবকগণ কোন ভাবেই বুঝতে পারছে না তাদের সন্তান স্কুল কিংবা কলেজ ফাঁকি দিচ্ছে তা।
শনিবার সকালে দেখা যায়, নগরীর চকবাজার কেয়ারী শপিংমলের চতুর্থ তলায় অবস্থিত রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছেন কলেজের ইউনিফর্ম পরা অনন্ত ৩০টিরও বেশি জুটি। এদের বেশির ভাগই স্কুল বা কলেজ ফাঁকি দিয়ে এসেছে আড্ডা দেওয়ার জন্য। ইউনিফর্ম পরা স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘোরাঘুরি ও আড্ডার নামে আপত্তিকর আচরণে চরম বিব্রত হচ্ছেন পরিবার পরিজন নিয়ে আসা ব্যাক্তিরা।
এই চিত্র শুধু কেয়ারীতে নয়, গুলজার টাওয়ার, ডিসি হিল, অভয়মিত্র ঘাট, জিইসি, নিউ মার্কেট, চট্টগ্রাম রেল ষ্টেশন, পতেঙ্গা সী বিচ এলাকায় এগুলো নিত্য দিনের চিত্র।
জানা যায়, অভয়মিত্র ঘাট, ডিসি হিল, রেল ষ্টেশন ও পতেঙ্গা সী বিচে ঘণ্টা চুক্তিতেও প্রেম চলে। টাকার পরিমাণ বাড়লে মিলে অন্তরঙ্গ হওয়ার সুযোগও। একেত্রে তাদের সহযোগিতা করে এখানকার নিরাপত্তাকর্মী। প্রেমিক-যুগল পার্কের প্রতিটি সিট দখল করে বসে থাকে। আবার শিক্ষার্থীরা তার বান্ধবীকে নিয়ে সময় কাটাতে নিরাপদ স্থান হিসেবেই এসব পার্ক ও চাইনিজ রেস্টুরেন্টকে বেছে নেন।
একাধিক ব্যক্তি জানান, এখানে থাকে অসংখ্য শিক্ষার্থী। কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীকে নিয়ে একান্ত সময় কাটাতে নিরাপদ স্থান হিসেবে এই স্থান তারা পছন্দ করে। জাকির আহমদ নামে এক ব্যাক্তি জানান, অভিবাবকদের নিয়মিত খোঁজ ও পার্ক, উদ্যানে কলেজ সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়লে এসব স্থানে শিক্ষার্থীদের আনাগোনা কমে আসবে।
কথা হয় এক শিক্ষার্থীর সাথে সে জানায়, কলেজে ভালো লাগতেছে তাই বন্ধুদের নিয়ে আড্ডা দিতে আসলাম। প্রতিদিন কলেজ করতে করতে বোরিং হয়ে যায়। এসময় তার পাশে থাকা তার এক বান্ধবী তার মাকে ফোন করে বলতে শোনা যায়, কলেজে আজ কমিশনার আসবে, তাই বাসাতে যেতে দেরি হবে…।
এছাড়া বিকেলে কোচিংয়ের নাম করে বাসা থেকে বের হয়ে বন্ধু-বান্ধবীদের চলে যায় ঘুরতে। নিরাপদ স্থান হিসাবে খোজে নেয় নগরীর সি.আর.বি, ডিসি হিল ও কাট্টলী বিচ। সুযোগ মতো কাছের এসব জায়গাগুলোতে সন্ধ্যার পর থেকে দেখা যায় তরুণ-তরুণীদের ভিড়। একান্তে আলাপে কেটে যাচ্ছে সময়। কোচিংয়ের নামে এভাবেই পরিবার ও শিক্ষকদের ধোঁকা দিয়ে যাচ্ছে এসব উঠতি বয়সী শিক্ষার্থীরা।





