বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা "দ্য টাইগার" নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে।

বাংলাদেশ আইসিসি'র টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভুক্ত। তারা দশম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।

বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে।

এরপর গত চার বছর ধরে বাংলাদেশের কোচ হিসেবে ছিলেন হাথুরুসিংহ। চুক্তি অনুযায়ী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার থাকার কথা ছিলো। কিন্তু চুক্তি ভঙ্গ করেই পদত্যাগ পত্র জমা দেয় হাথুরু। পরে ২০ ডিসেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে।

এখন নতুন বছরে, নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ ক্রিকেট দলের। বিদায়ী বছরের শেষটা ভালো হয়নি বলে নতুন বছরের শুরুতে ভালো করার তাড়নাও বেশি।

এখন ভালো করতে গেলে প্রথমেই কিছু দুশ্চিন্তা এসে জেঁকে বসছে চলমান শীতের তীব্রতার মতো। তার একটি চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর প্রধান কোচ এর আসনটি ফাঁকা হয়ে যাওয়া আর দ্বিতীয়টি সেই হাথুরুসিংহে শ্রীলঙ্কারই কোচ হয়ে যাওয়া, যারা নতুন বছরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আর এ বিষয়ে বাংলাদেশ দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল বলেন, ‘আমি বারবার বলে যাচ্ছি, আমাদের দলে কয়েকজন সত্যিকার মেধাবী ও ভালোমানের ক্রিকেটার আছে। যারা সত্যিই ব্যতিক্রমী প্রতিভার। তারা মাঠে ভালো খেলেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাদের সামর্থ্যের ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে।’

হ্যালসলের বিশ্বাস, নিজেদের মতো খেলতে পারলে এই বাংলাদেশই একটি ব্যতিক্রমী দলে পরিণত হবে। তিনি বলেন, ‘এটা সত্য যে, তারা হয়ত প্রোটিয়াদের মতো নন। ইংলিশ কিংবা অস্ট্রেলিয়ানদের মানেরও নন। তাতে কী? তারা বাংলাদেশের প্লেয়ারদের মতোই খেলবে। আমি বিশ্বাস করি তারা যদি স্বাধীনভাবে খেলতে পারে, তাহলে একটা ব্যতিক্রমী দলে পরিণত হবে।’