গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে বেড়াচ্ছে যে, রাজনীতিতে যোগ দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আওয়ামীলীগে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন এমন সংবাদ প্রকাশ করেছে কয়েকটি অনলাইন পোর্টাল।
তবে এই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ ফরহাদ টিটো। মাশরাফির আওয়ামীলীগে রাজনীতিতে জড়িয়ে পড়ার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে কানাডার মন্ট্রিয়েল থেকে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেন, ফেইসবুকে গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়েছে খবরটা । ম্যাশ যোগ দিচ্ছেন রাজনীতিতে,আওয়ামীলীগে। ব্যাপারটা হয়তো পুরাই গুজব। তবে এই খবরে হাজারো ম্যাশ সমর্থকদের যে প্রতিক্রিয়া দেখলাম তা সত্যিই ভাবার মতো।
তিনি স্ট্যাটাসে আরও লিখেন, নিজ দেশের রাজনীতির প্রতি কী প্রচন্ড ঘৃনা আমাদের এই প্রজন্মের ! এই কাজ করলে প্রানপ্রিয় মাশরাফিকেও মুহূর্তে ছু্ঁড়ে ফেলে দিতে প্রস্তুত এরা!
মাশরাফির রাজনিতিতে যোগদানের গুজবে হতাশ হচ্ছের ভক্তরা। কেননা, প্রাণপ্রিয় মাশরাফিকে রাজনীতির জগতে দেখতে চাইছেন না ভক্তরা। ভক্তদের একটাই চাওয়া, ‘মাশরাফি তুমি রাজনীতিতে যোগ দিও না।’





