জাতীয়তাবাদি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় পদ্মা সেতু নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। একজন মন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনলে তিনি বলেছেন, ওনি (খালেদা জিয়া) সব কিছু বুঝেন না, কিন্তু না বুঝে যা খুশি বলে দেন।’
বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের এ প্রসঙ্গটি আসে। মন্ত্রিসভার এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।
একজন মন্ত্রী জানান, পদ্মাসেতু নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যটি প্রধানমন্ত্রীর নজরে আনেন একজন মন্ত্রী মঙ্গলবার খালেদা জিয়া বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মাসেতু বানানো হচ্ছে। এই সেতুতে ঝুঁকি আছে। কেউ যেন এতে না উঠে।
মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই প্রসঙ্গটি তোলেন একজন মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা) এসব কিছু বোঝেন না। না বুঝে যখন যা খুশি তাই বলেন। তিনি যেটুকু বুঝেছেন সেটুকু বলেছেন। তাই তার এ বক্তব্যের ব্যাপারে আমি আর কী বলব?’।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দরজা বন্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, মিলনায়তনের ভাড়ার টাকা পরিশোধ না করায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষই দরজা বন্ধ রেখেছিল। পরে ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে দরজা খুলে দেয়া হয়।
মন্ত্রিসভা সূত্র জানায়, বৈঠকে প্রসঙ্গটি উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তালা বন্ধের ঘটনাটি জানার পর আমি আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানাই। এটা কেন হচ্ছে, এতে সরকারের সমালোচনা হবে। বিষয়টি তাকে দেখতে বলি। ওবায়দুল কাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতির কাছে জানতে চান- কেন মিলনায়তনের দরজা বন্ধ রাখা হয়েছে?
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ওবায়দুল কাদেরকে জানায়- ভাড়ার টাকা পরিশোধ করেনি বলে দরজা বন্ধ রাখা হয়েছে। ওবায়দুল কাদের তখন তাদের বলেছে ভাড়ার টাকা পরিশোধ হয়েছি কী হয়নি সেটা পরে দেখা যাবে, তাদের যেহেতু ভাড়া দেয়া হয়েছে তাড়াতাড়ি দরজা খুলে দিন। এটা নিয়ে সরকারের সমালোচনা হবে। এরপর দরজা খুলে দেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,-বলেন প্রধানমন্ত্রী।





