আমার তাকে পছন্দ, তাকে নিয়েই দল সাজাতে হবে। এমন কথাটি বলার মত এখন আর কেউ নেই বাংলাদেশ দলে। হাথুরু চলে যাওয়ার পর এখন পূর্ন স্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা।

আর সেই স্বাধীন নির্বাচকদের অধিনে এবার প্রথম দল ঘোষনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৭ জানুয়ারী ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষনা করবে স্বাগতিকরা।

তবে এত তারাতারি কেন দল ঘোষনা করবে বাংলাদেশ জানা গেল সেই কথাও। ৯ জানুয়ারী থেকে বিসিএল চালু শুরু হবে। তার আগেই ১৪ সদস্যের দল ঘোষনা করলে বাকি যারা সুযোগ পাবেনা তারা সেখানে খেলতে পারবে। সেজন্যই ৭ তারিখের মধ্যেই দল নির্বাচন করতে চায় বিসিবি।

তবে ত্রিদেশীয় সিরিজে দেখা যাবে না কোন নতুন মুখ। কারন, বিপিএলে যারা ভালো করেছে কিংবা লিগে যারা ভালো করেছে তারা মুলত টিটুয়েন্টি ও টেস্টেই ভালো করেছে। কিন্তু ৫০ ওভারের খেলা সম্পূর্ন আলাদা। তাই এখানে আনকোরা কেউ থাকার সম্ভাবনা নেই।

তবে ৬ জানুয়ারী একটি পরীক্ষা মুলক ম্যাচ খেলবে নিজেদের মধ্যেই ভাগ হয়ে। দল নির্বাচনে সেখানে কিছু ভূমিকা থাকতে পারে।