চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এনসিএলের শেষ রাউন্ড চলাকালে এক ক্ষুদে দর্শককে প্রহার করা এবং ম্যাচ অফিসিয়ালদের হুমকি দেয়ার অপরাধে যে সাব্বির রহমানের কঠোর শাস্তি দিল বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকে সাব্বিরের শাস্তির ঘোষণা দেন। সেখানেই তিনি জানান, জাতীয় দলের চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে তাকে। তবে সাব্বিরকে আরও কঠোর শাস্তি দেয়ার জন্য বিসিবির ডিসিপ্লিনারি কমিটি সুপারিশ করেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

ডিসিপ্লিনারি কমিটি থেকে সাব্বিরের শাস্তির ব্যাপারে যে সুপারিশ বিসিবির কাছে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে ২০ লাখ টাকা জরিমানা, ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা।

একই সঙ্গে এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে বলে সুপারিশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।