২০১৭ সাল শেষ। নতুন বছরের হিসেব নিকেশ এখন বাংলাদেশ দলের সামনে। নতুন বছরে টাইগারদের সামনে অনেকগুলো সিরিজ ও টুর্নামেন্ট রয়েছে।

১৫ জানুয়ারি থেকে ঢাকাতে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। ২০০৯ সালের পর এই প্রথম তিন জাতির টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। এরপরপরই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

দেখে নিন ২০১৮ সালে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি
জানুয়ারি : বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে মিরপুরে ত্রিদেশীয় সিরিজ
ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ- –মিরপুর, চট্টগ্রাম, সিলেটে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ

মার্চ: শ্রীলঙ্কা ও ভারত –ও বাংলাদেশকে নিয়ে কলম্বোয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
জুন: ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এখনো ক্যারিবিয়ান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত নয়
সেপ্টেম্বর: এশিয়া কাপ- সূচি এখনও ঠিক হয়নি
সেপ্টেম্বর :অস্ট্রেলিয়া সফরে ২টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
নভেম্বর ও ডিসেম্বর : ওয়েস্ট ইন্ডিজ – বাংলাদেশ সফর করবে। ক্যারবীয়দের পূর্ণাঙ্গ বাংলাদেশ সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেনি।