খাগড়াছড়িতে এক জেএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জোবাইদা আক্তার (১৪) খাগড়াছড়ি কে আই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

খাগড়াছড়ি সদর থানা ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আত্মহত্যার সময় বাসায় কেউ ছিল না। পরিবারের সদস্যরা বাইরে থেকে ফিরে ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।