বাংলাদেশ দলের জয়ের পিছনে অবদান থাকে অনেক ক্ষেত্রেই ব্যাটসম্যানদের। অনেকসময় দেখা যায় ২৫০ রানের উপরেই টার্গেট দিলে বাংলাদেশ দলের জেতার সম্ভাবনা থাকে বেশি। তবে এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলকে নিয়ে ভিন্ন ছক একেছেন দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবার তিনি চমক দেখাতে চান বোলারদেরকে দিয়েই।

এই ব্যাপারে সুজন বলেন ,”আমার যেটা নিয়ে ভাবন, সব সময় দেখা যায় ব্যাটসম্যানরা ম্যাচ জেতায়। তবে মোস্তাফিজের স্পেলে জিতেছি, মিরাজের স্পেলে

জিতেছি। এরকম হাতে গোনা কিছু স্পেলও আছে। এটা নিয়ে ওদের সাথে কথা বলছি। নতুনরা তো সব সময় রোমাঞ্চ নিয়ে আসে। সেটাও একটা ব্যাপার। আমার কথা হলো, পারফরমারদের সব সময় সুযোগটা থাকবেই। এটা এখনি বলার সময় হয়নি। কিন্তু এতগুলা তরুণকে যখন ডাকা হয়েছে। ইতিবাচক কিছু তো আছেই। তারপরও অভিজ্ঞদের কথা ভুলে গেলে চলবে না। ‘

আজ বোলারদের নিয়ে কাজ করা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘ যখন স্কিল ট্রেনিং শুরু হয়ে যায় ব্যাটসম্যানরা অনেক সময় নিয়ে ব্যাটিং করে। পেসাররা অত সময় পায় না। সব ফরম্যাটেই বোলারদের দরকার হয় ব্যাটিং করার। টেল এন্ডে গিয়ে ১৫/২০ রান করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওদের ব্যাটিং নিয়ে কাজ করছিলাম। আর বোলিং যেহেতু ৪ তারিখ থেকে শুরু করবে। মাত্রই ফার্স্ট ক্লাস শেষ করে এল, সবাই ওভারলোডেড। বেসিকটা নিয়ে কাজ করতে চাই, সুইং বোলিং নিয়ে কাজ করতে চাই।