আইসিসির নতুন অলরাউন্ডারের তালিকা প্রকাশ, সেরা ১০ এ রয়েছেন কারা? বর্তমানে ক্রিকেটীয় ফরম্যাটের মধ্যে টি টোয়েন্টি ফরম্যাট সবচেয়ে জনপ্রিয়। কম সময়ে উত্তেজনা পূর্ণ খেলা দেখাতে টি টোয়েন্টির জুড়ি নেই।
এদিকে টি টোয়েন্টি ফরম্যাটের কথা উঠলে আগে অলরাউন্ডার ক্রিকেটারদের নাম আসে। তাই প্রতিবারের মতো এবারও টি২০ ফরম্যাটের নতুন র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সেই অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানে ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৩৫৪ রেটিং নিয়ে শক্ত অবস্থানে আছে সাকিব। এদিকে সাকিবের পরেই ৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে আছে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। তবে এ তালিকায় এবার নতুন করে যোগ হয়েছে আফগানিস্তানের মুহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ২৭৫।
২৭০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস। পঞ্চমস্থানে আছেন সাউথ আফ্রিকার ডুমিনি। তার রেটিং পয়েন্ট ২১৩।
ষষ্ঠ স্থানে পেটার বরেন, পয়েন্ট ২০২। সপ্তম স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ, তার রেটিং পয়েন্ট ২০০। ১৯৩ রেটিং নিয়ে অস্টমে রয়েছেন পাকিস্তানের সয়েব মালিক। নবমে পাউল স্টিরলিং। দশমে বিরাট কোহলী, তার রেটিং পয়েন্ট ১৯০ ।





