শনিবারের এল ক্লাসিকোয়উত্তাপ মৌসুমের প্রথম ম্যাচেই দেখতে পেয়েছে ফুটবল ভক্তরা। রিয়ালের ঘরের মাঠসান্তিয়াগো বার্নাব্যুতে এ ম্যাচে সুয়ারেজ, মেসি ওরকিতিচের গোলে ৩-০ ব্যাবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

তবে শনিবারের এল ক্লসিকোয় এক পায়ে বুট নিয়ে গোল করিয়ে বার্সা ভক্তদেরউচ্ছ্বাসে ভাসিয়েছেন মেসি।ইনজুরি সময়েম্যাচের ৯৩ মিনিটে ঘটে এ ঘটনাটি।

মার্সেলোকে পেছনে ফেলে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় ডান পায়ের বুট খুলে যায় মেসির। তবে পায়ের দিকে না তাকিয়ে গোল লাইনের কাছাকাছি গিয়ে দ্রুত বল বাড়িয়ে দেন মেসি। তারে বাড়িয়ে দেওয়া বলে অ্যালেইক্স ভিদাল বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। উদযাপন করার সময় দেখা গেছে মেসির ডান পায়ে নেই বুট। ডান পায়ের বুট খুললেও নিজের জাদুকরি বাঁ পায়েই ভিদালকে পাস দিয়েছিলেন মেসি।