বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার সৌদি আরবে চলতি বছরে পাঁচ লাখেরও বেশি শ্রমিক রফতানি হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, ওমানসহ অন্যান্য দেশে যত শ্রমিক গেছেন, সেই একই সংখ্যক শ্রমিক এবার সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে অনেকেই ভালো আছেন।

আবার অনেকের দিন কাটছে মানবেতরভাবে। অভিযোগ রয়েছে, লাখ লাখ টাকা খরচ করে যাওয়ার পরও চুক্তি মোতাবেক অনেকেই নিজ নিজ কোম্পানিতে কাজ পাননি। পাননি ইকামাও, যার কারণে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন ছাড়পত্র নিয়ে যাওয়ার পরও তারা স্বাধীনভাবে কাজ ও চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ বিভিন্ন অঞ্চলে ইকামা ছাড়া অবস্থানকারী বাংলাদেশী শ্রমিকেরা পুলিশি ধরপাকড় অভিযানের কারণে দিশেহারা হয়ে পড়েছেন। উপায় না দেখে কেউ কেউ পালিয়ে রিক্রুটিং এজেন্সির মালিক, দালালের নাম, ঠিকানা উল্লেখ করে দূতাবাসে লিখিত অভিযোগ করছেন। তারপরও দূতাবাস সংশ্লিষ্টরা অসহায় কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করে যখন ব্যর্থ হচ্ছেন তখন রাষ্ট্রদূত স্বাক্ষরিত অভিযোগগুলো পাঠানো হচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদারের দফতরে।

বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার সৌদি আরবে চলতি বছরে পাঁচ লাখেরও বেশি শ্রমিক রফতানি হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, ওমানসহ অন্যান্য দেশে যত শ্রমিক গেছেন, সেই একই সংখ্যক শ্রমিক এবার সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে অনেকেই ভালো আছেন। আবার অনেকের দিন কাটছে মানবেতরভাবে। অভিযোগ রয়েছে, লাখ লাখ টাকা খরচ করে যাওয়ার পরও চুক্তি মোতাবেক অনেকেই নিজ নিজ কোম্পানিতে কাজ পাননি। পাননি ইকামাও, যার কারণে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন ছাড়পত্র নিয়ে যাওয়ার পরও তারা স্বাধীনভাবে কাজ ও চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।