লেবাননে বৈরুত প্বার্শবর্তী এলাকায় মুনসুরিয়া গত শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নিরো নামে এক প্রবাসী বাংলাদেশীকে জবাই করে নৃশংসভাবে হত্যা করে আবদুল্লাহ নামে আরেক বাংলাদেশী।

ঘটনার দিন রাতেই মোকাল্লেস এলাকায় থেকেই প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় আবদুল্লাকে আটক করে লেবানিজ পুলিশ। এলাকাবাসী ও বিভিন্ন সুত্রে জানা যায়, নিরু এবং আবদূল্লা একি মালিকের কাজ করত ও একি রুমে থাকত।

ঘটনার দিন নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুজনে মধ্যে কথা কাটা কাটি হয়। এবং এক পর্যায়ে নিরু উপর ক্ষিপ্ত হয়ে আবদূল্লাহ ছুরি দিয়ে নিরু বুকে ও গলায় আঘাত করে। আঘাত দুটি গুরুতর হওয়ার এবং অতিরিক্ত রক্তক্ষরণ ফলে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। এব্যাপারে বাংলাদেশ দূতাবাস সাথে যোগাযোগ করলে তারা বলেন,এখনো খুনের কারন জানাযায় নি।

নিরুর লাশ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।এবং পুলিশ রিপোর্ট এখনো দূতাবাসের কাছে আসেনি। পুলিশ রিপোর্ট হাতে পেলে খুনের আসল রহস্য জানা যাবে। তবে সৃষ্ট ঘটনার দিন থেকে আতংক বিরাজ করছে ওইএলাকায় প্রবাসী বাংলাদেশী দের মাঝে। এবং লেবানিজ নাগরিকরাও হতবাক কিভাবে প্রবাসে বাড়িতে একজন বাংলাদেশী ভাই হয়ে আরেক বাংলাদেশীকে কি ভাবে নৃশংসভাবে হত্যা করে।