শিরোপা জয়ের পর চলছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বন্দনা। ম্যাশ সম্পর্কে দারুণ প্রশংসা করেছেন রংপুরের সতীর্থ রবি বোপারা। ইংলিশ রিক্রুট বোপারা তো বলেই ফেলেছেন মাশরাফির অধীনে খেলে তিনি এতোটায় মুগ্ধ সুযোগ পেলে আবারো বিপিএলে রংপুরের হয়ে খেলতে চান তিনি।

রবি বোপারা বলেন ‘মাশরাফি শুধু অধিনায়ক হিসেবেই না। মানুষ হিসেবেও অসাধারণ। পুরো দলকে মাতিয়ে রাখে সে। আমি গর্ববোধ করি তার সাথে একই দলে খেলতে পেরে। আবারো সুযোগ পেলে একই দলে খেলবো তার সাথে।’

প্রসঙ্গত, বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিতে নিয়েছে রংপুর রাইডার্স। কাপ জিতে নেওয়ার ছাপ পরিসংখ্যনেও। টুর্নামেন্টের সেরা পাঁচ ব্যাটসম্যানের তিনজনই তাদের দলের। ১১ ম্যাচে ৪৮৫ রান করা ক্রিস গেইলের, ১৫ ম্যাচে তার রান ৩৬৫ রবি বোপারা আর ১৫ ম্যাচ খেলে মোহাম্মদ মিঠুনের রান ৩২৯।