বাংলাদেশ ক্রিকেট মানেই হল মাশরাফি। কারণ মাশরাফির অধীনেই দেশের ক্রিকেট আজ এতদূর। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও নিজের দারুণ অধিনায়কত্ব ও পারফরম্যান্সের ফলে এসেছে অসাধারণ জয়। গতকাল ঢাকার বিপক্ষে জয় পেয়ে বিপিএল পঞ্চম আসরের শিরোপা উঠে তার হাতে।
এরই ফলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। সেই সাথে বিপিএলে চতুর্থ শিরোপা হতে উঠে মাশরাফির। এর আগে ঢাকার হয়ে ২টি, কুমিল্লার হয়ে ১টি ও এবার রংপুরের হয়ে নেন নিজের চতুর্থ শিরোপা।
এখনতো সবার মতে যে দলের অধিনায়ক মাশরাফি, সে দলেই বিপিএলে চ্যাম্পিয়ন হবে। তবে বলতে গেলে আসল সোনা চিনতে ভুল করেছে কুমিল্লা।
মাশরাফির নেতৃত্বে ট্রফির দেখা পায় কুমিল্লা। কিন্তু দত আসরে গ্রুপ-পর্ব পার করতে না পারায় কুমিল্লা ভিক্টোরিয়ানস ফ্রাঞ্চাইজির সঙ্গে সম্পর্কটা শীতল হয়ে পড়ে মাশরাফির। এমনকি নাফিসার সঙ্গে মনোমালিন্যের ঘটনায় টিম হোটেল ছেড়ে সোজা বাসায় গিয়ে উঠেন মাশরাফি। তবে পরবর্তীতে বিষয়টি সামাল দেন কুমিল্লা ফ্রাঞ্চাইজির মালিক নাফিসার বাবা আ হ ম মুস্তফা কামাল।
কিন্তু এই আসরে দল ছেড়ে দেয় মাশরাফি এবং কুমিল্লার নেতৃত্ব দেন টাইগার ওপেনার তামিম। তবে তামিমের নেতৃত্বে গ্রুপ-পর্বে দারুণ খেলেছে কুমিল্লা। তবে শেষ দু’টো গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেই বাদ পড়ে যায় দলটি। মাশরাফি যখন ঢাকাকে হারিয়ে শিরোপা পেয়ে যায় হয়তো কুমিল্লা চিন্তায় পড়ে যায়, কিভাবে কি হয়ে গেল। কারণ শুরুতেই পয়েন্ট টেবিলে শেষের দিকে ছিল মাশরাফির রংপুর। কিন্তু শেষ থেকেই উঠে শিরোপার স্বাদ পেল রংপুর।




