এবারের বিপিএলের শিরোপা জিতে মাশরাফির দল রংপুর। এটা অবশ্য রংপুরের জন্য প্রথম শিরোপা। কিন্তু অধিনায়ক হিসেবে মাশরাফি জিতেছেন ৪টি শিরোপা। আর বিজয়ী দল হিসেবে কতো পাচ্ছে রংপুর? সেটা নিয়েই প্রশ্নের শেষ নেই। তবে স্পনসর ছাড়াও রংপুর পাচ্ছে একটি ভালো অ্যামাউন্ট।
এবারের বিজয়ী দল হিসেবে রংপুর পাচ্ছে ২ কোটি টাকা। আর এটা ছাড়াও রংপুর পাচ্ছে প্রত্যেক ম্যাচ ফি। এছাড়াও থাকছে তাদের স্পন্সর ফি। আর রংপুর দলের মালিক হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ।
তাই এবারের বিপিএলে বসুন্ধরা গ্রুপের যে বেশ ভালোই লাভ হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আর সেই ক্ষেত্রে মাশরাফি যে বড় ভূমিকা পালন করেছে সেটা অজানা নয় রংপুরের। আর মাশরাফির সেই পুরস্কার হিসেবে রংপুর করছে না কিপ্টামি। মাশরাফিকে প্রায় ৫ কোটি টাকার রেঞ্জ রোভারের গাড়ী উপহার দিচ্ছে বসুন্ধরা গ্রুপ।




