ঢাকা থেকে বিপিএলে গেল চট্টগ্রামে। আর সেখানে যাওয়ার মাঝেই নতুন চমক দেখাল বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপই এবার রংপুর রাইডার্সের মালিক এটা সবাই জানেন।
আর সেই চমকটা হল, ঢাকা থেকে চট্টগ্রামে মাশরাফিকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছিল তারা। তখনই কানাঘোষা শুরু হয়ে গিয়েছিল, যে গ্রুপ তাদের অধিনায়ককে হেলিকপ্টারে করে নিয়ে আসে, তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে না জানি কি হবে।
এখন তারা চ্যাম্পিয়ন। ঢাকাকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতল রংপুর। আর
প্রথমবারেই মাঠে নেমে এই শিরোপা জিতল বসুন্ধরা গ্রুপ। তাদের আর পায় কে। এরপর থেকেই সবার মুখে একই কথা। পাওনা টাকার সাথে কে কত বোনাস পেলেন? বোনাসের সাথে তারকাদের কি ভাসিয়ে দিবে বসুন্ধরা গ্রুপ?
তবে কাকে কত টাকা বোনাস দিল সেটা জানা না গেলেও এবার জানা গেল অধিনায়ক মাশরাফির জন্য বোনাসের সাথে সাথে রয়েছে সারপ্রাইজ গিফট। আর সেই সারপ্রাইজ গিফটের নাম বিশ্ব বিখ্যাত ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের গাড়ি। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। আবার গাড়িটি হবে কাষ্টমাইজড করা। যাতে মাশরাফির নাম নেইম প্লেট করা থাকবে।
যদিও ফ্রাঞ্চাইজি মালিক এখনো বিষয়টি নিয়ে কিছু বলেনি। সারপ্রাইজ জিনিস। গোপনীয়ই থাকে আরকি।




