আউট হতে পারতেন ২২ রানেই। কিন্তু ক্রিস গেইল বেঁচে গেলেন ক্যাচ দিয়েও। জীবন পেয়ে শেষ করে দিলেন ঢাকা ডায়নামাইটসের আশা। ম্যাচ শেষে সেই ক্যাচ ছাড়ার জন্য আক্ষেপ ঝরল সাকিব আল হাসানের কণ্ঠে। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক দায় দিচ্ছেন নিজেকেই।

রংপুর ইনিংসের সেটি ষষ্ঠ ওভার। মোসাদ্দেক হোসেনের বলে কাভারে ক্যাচ দিয়েছিলেন গেইল। একটু নিচু হলেও ক্যাচটি ছিল সহজ। কিন্তু ফেলে দেন সাকিব। জীবন পাওয়ার পর আর কোনো সুযোগই দেননি গেইল। ৬৯ বলে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে রংপুর রাইডার্সকে গড়ে দিয়েছেন জয়ের ভিত। ঢাকা পরে গোটা দল মিলিয়ে করতে পারে গেইলের একার চেয়ে স্রেফ ৩ রান বেশি। এই ভিডিওতে দেখে নিন গেইলের সেই ঝড় তোলা ১৮ ছক্কা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন