সদ্য বিয়ে করেছেন আনুশকা-বিরাট। আর একারণেই সকলের শুভেচ্ছা বার্তায় ভাসছে এই দুজন। এদিকে কোহলি ক্রিকেটার হওয়ার সুবাদে ক্রিকেটারদের কাছ থেকেই সবার আগে শুভেচ্ছা আসার কথা।

আর তারই প্রেক্ষিতে ভারতের আরেক সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার তার টুইটারের কোহলিকে উইশ করে একটি টুইট করেন। আর সেই টুইট নিয়েই যত কাহিনী।

টুইটের দেখা যাচ্ছে, কোহলিকে কনগ্রেচুলেশন জানিয়েছেন শচীন। আর তারই উত্তর হিসেবে কোহলি বলেন, ধন্যবাদ স্যার, কোনো টিপস আছে? শচীন তখন উত্তরে জানান ‘রাতে হেলমেট পড়বে’।

আনুশকা শর্মা ও বিরাট কোহলি- ইতালিতে যাদের সাতপাকে বাধা পড়ার ঘটনাকে ভারতীয় গণমাধ্যম আখ্যায়িত করেছে বছরের সবচেয়ে বড় বিয়ে হিসেবে, সেই নবদম্পতি এখন ভেসে যাচ্ছেন বাঘা বাঘা সব তারকার অভিনন্দনে। নায়িকা আনুশকার বিয়েতে যারপরনাই খুশি তার বলিউডের সহকর্মীরাও।