কমেন্টেটর জিজ্ঞেস করছিলেন জেতার পর গেইলের অনুভুতি কি, ক্রিস গেইল যথারিতি জানাচ্ছি তার উচ্ছ্বাসিত মতামত। কিন্তু প্রশ্ন হচ্ছে গেইল ক্যানো বার-বার বলছিল, ‘ইনশাআল্লাহ’? তাহলে কি তিনি ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপন করেছেন? প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সবার মনে।

দানবীয় ব্যাটিং। এক কথায় এর চেয়ে আর কী উপমা দেয়া যায় ক্রিস গেইলের ব্যাটিংকে! ফাইনালের মত ম্যাচেও যখন গেইলের ব্যাট এতটা বিধ্বংসী হয়ে ওঠে, তখন প্রতিপক্ষ দলের কিছু করার থাকে না। কিছু করতে পারেনি ঢাকা ডায়নামাইটসও। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল নিয়েও একা এক গেইলের ব্যাটিং তাণ্ডবের কাছে হেরে যেতে হলো সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসকে। সে সঙ্গে রংপুর রাইডার্সের প্রথম এবং চতুর্থবারেরমত বিপিএলের শিরোপা উঠে গেলো মাশরাফি বিন মর্তুজার হাতে।

গেইল তাণ্ডবে রংপুর রাইডার্সের রান উঠল ২০৬ রান। জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৯ রানেই থমকে যেতে হলো গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। ফাইনালের মত ম্যাচে ৫৭ রানের বিশাল ব্যবধানে মাশরাফির কাছে হারতে হলো সাকিব আল হাসানকে। ফলে টানা দ্বিতীয় শিরোপা জয় করা হলো না সাকিবের। অন্যদিকে গত আসর বাদ দিয়ে বিপিএলটা হয়ে থাকল একা মাশরাফিরই। ঢাকাকে দু’বার, কুমিল্লাকে একবার এবং সর্বশেষ এবার রংপুরকে শিরোপা উপহার দিলেন মাশরাফি বিন মর্তুজা।