টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। এবারের বিপিএলের চূড়ান্ত পর্বে স্টেডিয়ামে দর্শক দেখেই প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালবাসে ।
গতকাল ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডারসের ফাইমাল খেলার মধ্য দিয়েই শেষ হল এই আসর। যেখানে জয় পেয়েছে মাশরাফির রংপুর রাইডারসে।
এবারের আসরে কোয়ালিফায়ার খেলেছে তামিম ইকবালের কুমিল্লা এবং এলিমিনেটরে ছিল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। আর এই ক্রিকেটারদের
ভূয়সী প্রসংসা করে পাপন বলেন,
“এবারের বিপিএলে যারা প্লে-অফে খেলেছে তাদের অধিনায়ক ছিলেন সাকিব, তামিম, রিয়াদ, আর মাশরাফী। বাংলাদেশ দলের সেরা ৪ জনের দলই শেষ চারে খেলেছে। এছাড়াও অনেক দেশী ক্রিকেটার আছে জাদের পারফর্মেন্স নজর কেড়েছে। ”
তবে এবারের আসরে সিলেট সিক্সারসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কারন বিপিএলের সব ক্রিকেটারদের বকেয়া পরিশোধকরে দিয়েছেন সিলেট করতৃপক্ষ।




