বাংলাদেশি একজন পাইকারি কলা ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের একজন কর্মকর্তাকে আটক করেছে দেশটির পুলিশ।

উত্তরপূর্ব জেলার পুলিশের প্রধান এসিপি আনোয়ার হক বলেন, ‘গতকাল জালানের ‘দাতু কেরামত’ নামক একটি দোকান থেকে ২৯ বছর বয়সী অভিবাসন বিভাগের কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ৪৯ বছরের বাংলাদেশি একজন বৃদ্ধ ওই এলাকাতেই বসবাস করতেন এবং দোকানটি তার স্ত্রীর নামানুসারে চালু করেছিলেন।’

পুলিশ জানায়, সেপ্টেম্বর মাসে অভিবাসন বিভাগের কর্মকর্তা দোকানে গিয়ে শাটার নামিয়ে টেবিল থেকে আরএম ৭০০ এবং মিরভিয়াস সিগারেট নেন। গত ‍তিন মাস যাবৎ তিনি বেশ কয়েকটি দোকন থেকে বিনা মূল্যে দ্রব্যসামগ্রী গ্রহণ করে আসছিলেন।

এসিপি সাংবাদিকদের জানান, ওই কর্মকর্তা কয়েক দিন পর পর দোকানে গিয়ে বিনামূল্যে সিগারেট সেবন করে।

মামলাটি ৩৯৫ ধারা তদন্ত করা হবে এবং দোষী সাব্যস্ত হলে, অপরাধীকে ২০ বছরের কারাদন্ডে দন্ডিত করা হবে।