বৃষ্টির কারণে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হওয়া নিয়েই অনেক শঙ্কা ছিল। তবে দুপুরের পর থেকে বৃষ্টি না থাকায় সন্ধ্যা ৬টাতেই রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি শুরু হয়েছে। তবে রংপুরের ইনিংসের সপ্তম ওভার শেষ হতেই আবার হানা দিয়েছে বৃষ্টি।

খেলা শুরু হওয়ার পর ৭ ওভার বল মাঠে গড়িয়েছে। দারুণ ভাবে শুরু করেছিলো মাশরাফির রংপুর। তবে বৃষ্টির কারনে ম্যাচ বন্ধ হয়ে যায়। মাঝে বৃষ্টি থামলে খেলা শুরু করার জন্য উইকেট প্রস্তুত

শুরু করে গ্রাউন্ডসম্যানরা। তবে খেলা শুরুর আগে ফের বৃষ্টি শুরু হলে আবারও উইকেট ঢেকে রাখা হয়। সর্বশেষ পাওয়া তথ্য মতে এখন বৃষ্টি থেমেছে। তবে এখন খেলতে অনাগ্রহ প্রকাশ করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

আগামীকাল সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঠিক আজকের জায়গা থেকেই শুরু হবে। এই ম্যাচে যে জিতবে সে চলে যাবে ফাইনালে। তার সাথে সাকিবের ঢাকা খেলবে ফাইনাল।