“অবৈধ অভিবাসীহীন জাতি” শ্লোগান নিয়ে কাজ করছে সৌদি সরকার । এজন্যই প্রায় ৬ মাস সাধারণ ক্ষমার কার্যক্রম চলার পর , অবৈধ প্রবাসীদের পাকড়াও করা হচ্ছে নানা সাঁড়াষি অভিযানে ।

এটা অবৈধ অভিবাসী শূন্য করণ কার্যক্রমেরই অংশ । বুঝতেই পারছেন নিয়মিত চলবে । তবে সৌদি সরকার কোনভাবেই অবৈধ প্রবাসীদের সৌদিতে থাকতে দিবে না। যতক্ষণ পর্যন্ত অবৈধ প্রবাসীদের ধরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে।

সব দেশের প্রশাসনই চায়, তার দেশের আইনশৃঙ্ক্ষলা সুন্দর রাখতে । এইদেশে থাকতে হলে আমাদেরকেও আইন মেনে চলা উচিত । সতর্কতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের সবার জন্য একান্ত কাম্য ।