রান তাড়ায় নেমে ৪৫ বলে গেইল তুলে নেন বিপিএলের ইতিহাসের নিজের চার নম্বর সেঞ্চুরি। এবারের আসরের এটিই প্রথম সেঞ্চুরি। তাতে চার ছয়টি আর ছক্কা মেরেছেন ১০টি।
৫১ বলে ১২৬ রানের ইনিংসে গেইল পরে মেরেছেন আরও চারটি ছক্কা। শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রংপুর জিতেছে ৮ উইকেটে। খেলার জন্য তখনো বাকি ২৮ বল। ১৪ নম্বর ছক্কা মেরে খেলা শেষ করে গেইলের ভঙ্গিমা যেন এমন- ‘শেষ? আর রান বাকি নাই?’
শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে
এসেছিলেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিস গেইল নিয়ে অনেকগুলো প্রশ্ন করা হয় তাকে। গেইলের কাছে কোনটা সহজ মনে হয় আপনার কাছে, সিঙ্গেল নাকি চার ছক্কা?
এমন প্রশ্নে না হেসে পারেনি মাশরাফি। এরপর বললেন, ‘আসলেই বলা কঠিন। গেইলই ভালো বলতে পারবেন। ওর অনেক পাওয়ার আছে। সহজেই বল বাউন্ডিারিতে পাঠিয়ে দিতে পারে।




