বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে লিগপর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয়ে ১২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফাইয়ার খেলবে ঢাকা।
যেখানে তাদের প্রতিপক্ষ শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে হেরে যাওয়া দল বিদায় নেবে প্রতিযোগিতা থেকে। একইদিন সন্ধ্যা সাতটায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।
এদিকে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে এলিমিনেটরে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ১০ ডিসেম্বর। এই ম্যাচে জয়ীরা দ্বিতীয় দল হিসেবে খেলবে ফাইনালে। ১২ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ।




