বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার সময় বিএনপির অন্য নেতাদের মতো সেখানে উপস্থিত ছিলেন আমিনুল।
এ সময় বাড়ি ফেরার পথে তাকে আটক করা হয়।
তবে কি অভিযোগে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
১৯৯৬ সালে জাতীয় দলে ডাক পান আমিনুল হক। তবে অভিষেক হয় ১৯৯৮ সালে কাতারের সাথে প্রীতি ম্যাচে। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশীপে মালদ্বীপের সাথে ফাইনাল ম্যাচে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স প্রদর্শন করেন আমিনুল হক।
পেনাল্টি শট আটকে দিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেন এবং তখন সেরা গোলকিপার নির্বাচিত হন আমিনুল হক। ২০০৫ সালে জাতীয় দলের অধিনায়কত্ব পান আমিনুল হক।
সর্বশেষ ২০১০ সালে তরুন ফুটবলারদের সুযোগ করে দিতে জাতীয় দলকে বিদায় জানান আমিনুল হক।





