পিএনএস ডেস্ক : গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা হোক বা পছন্দের কোনও মহিলাকে ইমপ্রেস করতে আপনি নিশ্চয় অনেক পরিশ্রমই করে থাকেন৷ কিন্তু জানেন কি কিছু ছোট ছোট বিষয় আপনি মাথায় রাখলেই কেল্লাফতে হয়ে যেতে পারে৷ যারা জানেন না তাঁরা কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই লেখায়৷ হয়তো কোনও কিছু মিস করে যাওয়া টিপস্ আপনার কাজে লেগেও যেতে পারে৷

১) আপনার পছন্দের নারীর জীবনে প্রায় সুপারম্যান হয়ে উঠতে হবে আপনাকে, কিভাবে? তাঁর বিপদে পাশে দাঁড়িয়ে তাকে ভরসা দিন আপনিই সেই মিঃ রাইট যে তার হাত কখনোই ছাড়বে না৷

২) চুল এবং ড্রেস এই দুটির বিষয়ে কিন্তু যত্নবান হতে হবে আপনাকে৷ ক্যাজুয়াল থাকুন কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখুন এই বিষয় গুলিও৷

৩) সব কথা মুখ না বললেও চলে৷ চোখে চোখে কথা বলার কায়দা রপ্ত করুন৷ তার পাশাপাশি চোখে চোখে রেখেও কথা বলার অভ্যেস করে ফেলুন৷ বেশি লাজুক হলেই কিন্তু গন কেস হয়ে যেতে পারেন৷

৪) পারফিউম ব্যবহার করেন না অনেকেই৷ সেক্ষেত্রে আপনাকে বলে রাখা ভালো, ভালো সুগন্ধী কিন্তু আপনার ইমপ্রেস করার কাজটি অনেক মসৃণ করে দেবে৷ তাই একটু গ্যাঁটের কড়ি খরচ করে কিনে ফেলতে পারেন ভালো পারফিউম৷

৫) তাঁর মেসেজের সব সময় জবাব দেন, অতিরিক্ত খেয়াল রাখেন? এমন কাজ কিন্তু ভুলেও করবেন না৷ প্রেমের শুরুর আগে মাঝে মাঝে এই বিষয়টিতে হালকা একটু ব্রেক দিন৷ খাবারে যেমন নুন পরিমিত দেওয়া প্রযোজন তেমনই কিন্তু এই ব্রেকও যেন হয় পরিমিত৷ নাহলে ভোকাট্টা হয়ে যেতে পারে পুরো প্ল্যান৷

৬) হালফিলে দাড়ি-গোঁফ কিন্তু লেটেস্ট ট্রেন্ড বলতে পারেন৷ তাই আপনার চেহারার সঙ্গে যদি বিষয়টি মানানসই হয় তাহলে আজই ভাবনা চিন্তা করতে পারেন দাড়ি-গোঁফ নিয়ে৷

৭) আরও একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, চলাফেরা এবং টেবলে বসে খাওয়াদাওয়ার ক্ষেত্রে একটু নজরকাড়া অ্যাটিটিউড থাকতে হবে৷ আর বাড়ি থেকেই শুরু করুন এই ‘স্টাইল মে রহনে কা পর্ব’, তবেই পরীক্ষার সময় এক চান্সেই পাশ করবেন৷

কি বিশ্বাস হচ্ছে না? একবার তাহলে ট্রাই করেই দেখুন৷

সহবাসসঙ্গিনীকে উত্‍‌সাহিত করার জন্য যদি আপনি বলে থাকেন, তাঁকে আপনি সারারাত শারীরিক সুখ দেবেন। অথবা রাতভর যৌনমিলনে মেতে থাকবেন। তাহলে আপনি প্রথমেই মস্ত বড় ভুল করলেন।

এতে আপনার সঙ্গিনী উত্‍‌সাহ পাওয়া তো দূর-অস্ত, শুরুতেই ভয় পেয়ে যাবেন। এবং আপনাকে এড়িয়ে যাবেন তিনি। আমরা নয়, বলছে সাম্প্রতিক একটি সমীক্ষা। সমীক্ষায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ উদ্দাম যৌনমিলন মহিলাদের একেবারেই না-পসন্দ।

উত্তর আমেরিকায় তাবড় সেক্স থেরাপিস্টরা সম্প্রতি একটি সমীক্ষা করেন মহিলাদের যৌনইচ্ছের উপরে। সমীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ ধরে শারীরিক মিলন একেবারেই পছন্দ করেন না একটা বড় অংশের মহিলা।

বিশেষ করে, কোনও পুরুষ সঙ্গী যদি এহেন প্রস্তাব দিয়েও থাকেন, তাহলে তাঁরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। না-হলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিছু নির্দিষ্ট সময়ের জন্য মিলনই পছন্দ করেন তাঁরা।

শারীরিক মিলনের সময়কে ৪ ভাগে ভাগ করেছেন চিকিত্‍‌সা বিজ্ঞানীরা।

তাতে বলা হয়েছে, ১ থেকে ২ মিনিট যৌনমিলন খুবই অল্প সময়ের, ৩ থেকে ৭ মিনিট মিলন পর্যাপ্ত, ৭ থেকে ১৩ মিনিট আকাঙ্খিত ও ১০ থেকে ৩০ মিনিট পর্যন্ত মিলন অতিরিক্ত।

গবেষক দলের প্রধান ডা. এরিক কর্টি জানাচ্ছেন, ১০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত যৌনমিলন মহিলারা একেবারেই পছন্দ করেন না। বরং এই মিলন তাঁদের কাছে কষ্টকর হয়ে ওঠে।

আনন্দের নয়। তাঁর কথায়, ‘১২ মিনিট পর্যন্ত মিলন যথেষ্ট। তার বেশিক্ষণ মিলন সাধারণত মহিলারা পছন্দ করেন না।’