আপনি যদি মনে করেন, সুন্দরী হবার জন্য অনেক কিছু করা প্রয়োজন, তাহলে আপনি ভুল ভাবছেন। নিজের সৌন্দর্যবর্ধন করার জন্য আপনি নিজে থেকেই কিছু ছোট ছোট কাজ করতে পারেন। চিন্তা করছেন? সেই কাজগুলো আসলে কি? তাহলে আসুন জেনে নেয়া যাক সেই রহস্য-

১) কন্ডিশনার দিয়ে সেভ করুন:

শরিরের অবাঞ্চিত লোম ঝেড়ে ফেলার জন্য রেজার কখনও আরামদায়ক নয়। এতে করে ত্বক আরও রুক্ষ হয়ে যায়। শেভিং ফোম ব্যবহার না করে সেখানে চুলের কন্ডিশনার ব্যবহার করুন। এতে করে আপনার ত্বকের লোম সফট হয়ে যাবে, এবং তা শেভ করতেও সুবিধা হবে। আবার এতে করে ত্বকের মলিনতাও বজায় থাকবে।

২) দাঁতের চাকচিক্যের জন্য বেকিং সোডা:
মেকআপ করার পর অনেক সময় দাঁত হলদে দেখায়। এসময় আবার দাঁত ব্রাশ করা সম্ভব হয় না। তাই তখন বেকিং সোডার ব্যবহার করতে পারেন। এমনকি প্রতিদিন টুথপেস্ট এর কাজেও এই বেকিং সোডা আপনার সঙ্গী হতে পারে। এক চামচ বেকিং সোডার সাথে ২-৩ ফোঁটা হাইড্রোজেন পেরোক্সাইড মিশিয়ে নিন। এবার এই টুথপেস্ট প্রতিদিন ব্যবহার করতে পারেন। ফলাফল দেখলে আপনি নিজেই খুশি না হয়ে পারবেন না।

৩) ব্রণের জন্য মধুর ফেসপ্যাক:
মাঝে মাঝে দেখা যায়, সারামাস মুখে একটা ব্রণও নেই। কিন্তু কোনও অনুষ্ঠান আসলেই এই ব্রণের বিপদও একদিন আগেই চলে আসে। এসময় ব্রণের এই অত্যাচার বন্ধ করার জন্য মধু সবচেয়ে বেশি উপকারী। মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের সব ব্রণ দূর করে এবং কখনও ত্বকে যেন ফিরে না আসে, সেজন্য বাঁধাও দিয়ে থাকে। তাই প্রতিদিন একটু করে মধু সারা মুখে ৫ মিনিটের জন্য লাগিয়ে রাখার অভ্যাস গড়ে তুলুন।

৪) কন্ডিশনার হিসেবে চাল ধোয়া পানি:
চাল ধোয়ার পর সেই পানি সংরক্ষণ করুন। শ্যাম্পু করার পর এই চাল ধোয়া পানি সমস্ত চুলে লাগিয়ে রাখুন পাঁচ মিনিট। এরপরে ভাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে আপনার চুল সিল্কি হবার পাশাপাশি গোঁড়াও মজবুত হবে।

৫) পেট্রোলিয়াম জেল:
ত্বকের মাঝে প্রাকৃতিক উজ্জ্বলতা নিশ্চিত করতে পেট্রোলিয়াম জেলের ব্যবহার করতে পারেন। বাসা থেকে বের হবার আগে একটু জেল হাতে নিয়ে শুধু গালে লাগিয়ে রাখবেন। এরপর সারাদিন সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পাবার জন্য প্রস্তুত থাকুন।-সূত্রঃ টাইম্‌স অফ ইন্ডিয়া।