ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তাঁর বনানির বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গাড়িবহর বেলা পৌনে ২টার দিকে বনানির ২৭ নম্বরের বাসায় এসে পৌঁছায়।

এর আগে আজ শনিবার দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আনিসুল হকের ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল শফিউল হক উপস্থিত ছিলেন। আনিসুল হকের সঙ্গে এসেছেন স্ত্রী রুবানা হক ও ছেলে নাভিদুল হক।