কারণ, পুলিশ নিশ্চিত হতে চাই, আপনি কফিলের কাজই করছেন । এবং যে পেশার লোক সে কাজই করছেন । বিভিন্ন কাজের সাইট, বিভিন্ন আজনবীদের ঘনবসতি এরকম এলাকা থেকে, বাসায় বাসায় তল্লাশি করে, আকামহীন লোকদের সঙ্গে আকামা থাকা লোকজনকেও ধরা হচ্ছে বলে, বেশ কিছু খবর আমরা প্রতিদিন পাচ্ছি ।

তাদের আবার ছেড়েও দেয়া হয়, কফিলের সহযোগিতায় ।

কফিল দ্রুত যোগাযোগ করতে পারলে, আকামাধারীদের ছেড়ে দেয়া হয় । তাই, আপনার কফিলের কাছাকাছি, একই শহরে থেকে কাজ করবার চেষ্টা করুন ।

তবে, কফিলের কাজ ছাড়া অন্য কাজে পেলে, আকামার পেশা ছাড়া অন্য পেশাতে কাজ করতে পেলেও মোটা অংকের জরিমানার খবরও পাওয়া যাচ্ছে ।