যারা ইতোপূর্বে মালয়েশিয়া ইমিগ্রেশনে ফিংগার প্রিন্ট দিয়ে মালয়েশিয়া প্রবেশ করেছেন বা সিক্স পি ইত্যাদির অধীনে বৈধ হয়েছেন তাদের সব তথ্য ইমিগ্রেশনে রয়েছে।
সূত্র জানায় , বাংলাদেশি কর্মিরা পাসপোর্ট করার সময় অনুরুপ তথ্য দিয়েই পাসপোর্ট করতে হবে। জন্মতারিখ বা নামের বানান পরিবর্তন করলে ইমিগ্রেশন বিভ্রান্ত হয় এবং তথ্যাদির মিল না পেলে ভিসা ইস্যু করতে পারবে না। পাসপোর্ট এ বয়স কমানো যাবে না। বলে সাফ জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
এদিকে হাইকমিশনও বয়স কমানোর এ্যান্ডোর্সমেন্ট করছে না। ইতিমধ্যে যে সকল বাংলাদেশী কর্মী ইমিগ্রেশনে দেয়া তথ্য অনুযায়ী কাজ করতে এবং প্রতারিত না হতে।
এ বিসয়ে দূতাবাসের শ্রম কাউন্সেলর মো: সায়েদুল ইসলাম জানান, রিহায়ারিং কাজ দ্রুত করার জন্য ইমিগ্রেশন বিভাগ স্পেশাল টাস্কফোর্স করে দিয়েছে এবং তারা কাজ করছে। যে সকল কোম্পানি মাইইজি, ইমান বা বুক্তি মেঘার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তাদের দ্রুত ইমিগ্রেশনে কর্মীদের হাজির করতে বলেছে।
এ দিকে মাই -ইজি বলছে, কিছু কর্মী মাই ইজিতে রেজিস্ট্রেশন করার পর আর কোন খোজ পাওয়া যাচ্ছে না, তাদের দ্রুত মাইইজি বা হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে যাতে ইমিগ্রেশন সম্পন্ন করে বৈধ হতে পারে।
বৈঠকে কর্মীদের কিছু প্রবণতা এড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে, যেমন, মাইইজিতে রেজিস্ট্রেশন করার পর কোম্পানি পরিবর্তন করে অন্যত্র চলে গেছে আর কোন যোগাযোগ করেনি ফলে কোম্পানি তাদের পাচ্ছে না, মাই ইজিকেই অনেকে থাকার বৈধ কাগজ মনে করছে এবং ভুয়া কোম্পানির দারস্থ হচ্ছে শুধু রেজিস্ট্রেশন কাগজ পাবার জন্য। এধরনের কাজ করলে কখনই বৈধ হতে পারবে না। অন্যকোন সময়ের জন্য অপেক্ষা না করে ৩১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন করার পর কিছু ভুয়া কোম্পানি এবং কোটা নেই এমন কোম্পানি পাওয়া গেছে মর্মে মাইইজি ও ইমগ্রেশন জানান। বাংলাদেশের পক্ষ থেকে ঐ সকল কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করা কর্মীদের অন্য কোন বৈধ কোম্পানির মাধ্যমে বিনা খরচে রিহায়ারিং সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলে মাইইজি কর্মীদের দ্রুত তাদের সাথে যোগাযোগ করে বৈধ কোম্পানির মাধ্যমে রিহায়ারিং সম্পন্ন করতে বলেছে। মাইইজি ইমান বা বুক্তিমেঘা বৈধ কোম্পানি দিবে।বলে জানান শ্রম কাউন্সেলর।
শ্রম কাউন্সেলর এ প্রতিবেদককে জানন, বাংলাদেশ হাইকমশনের করমকর্তারা ফ্যাক্টরি ভিজিট করাকালে মালিক ও কর্মীদের বৈধ হবার তাগাদা দিচ্ছে এ বিষয়টির ইমিগ্রেশন প্রশংসা করেছে এবং ভবিষ্যতে যৌথভাবে রিহায়ারিং দ্রুত করার জন্য একযোগে কাজ করবে। সংগে মাইইজি, ইমান এবং বুক্তিমেঘাও কাজ করবে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী কর্মীদের উদ্দেশ্যে লেবার কাউন্সেলর মো: সাইয়েদুল ইসলাম বলেন, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের মাইইজি, ইমান বা বুক্তিমেঘাতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করে চুপ আছেন, বা কোম্পানি পরিবর্তন করেছেন তাদের দ্রুত কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করেন। যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোম্পানি ভুয়া বা কোটা নাই তাদের মাইইজি বা হাইকমিশনে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এবছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বৈধ হবার কাজ সম্পন্ন করতে আবার তাগাদা দিলেন দূতাবাসের এ কর্মকর্তা।





