আগামী বছর জুনেই পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফার ২১তম বিশ্বকাপ আসরের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ আসর ১৪ই জুন থেকে চলবে ১৫ জুলাই পর্যন্ত। ইতোমধ্যেই ৩২টি দল নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপের টিকিট।
আর সে আসরকে কেন্দ্র করে এরইমধ্যে বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে লোগো উন্মোচনও। আর তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে ড্র। যার মানে, গ্রুপ পর্বে কে কার বিরুদ্ধে খেলবে তা আজ ঠিক হয়ে যাবে।
অর্থ্যাৎ অপেক্ষার পালা শেষ মেসি-নেইমারদের।
আগামী বছর অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের ড্র-তে ‘ই’ গ্রুপে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে গ্রুপপর্যায়ে তারা প্রতিপক্ষ হিসেবে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়াকে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ক্রেমলিন প্যালেসে শুরু হওয়া ড্র অনুষ্ঠানে গ্রুপিংয়ে এই দলগুলো ই-গ্রুপে পড়ে।





