টর্চলাইটে আলো জ্বলছিল। তার পরেও তিনি বুঝতে পারেননি সেটি টর্চলাইট। সেই অবস্থাতেই তা মুখের সামনে নেন। মাইক্রোফোন ভেবে বক্তব্য দিতে শুরু করেন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে স্যোশাল মিডিয়ায়।
ভিডিওটি রঞ্জিত নামের এক ব্যক্তি টুইটারে শেয়ার করেন। সম্ভবত ভিডিওটি ২০১৬ সালের দীপাবলির সময়ে কোনও অনুষ্ঠানে তোলা।
সেখানেই মঞ্চে দাঁড়িয়ে মাইক ভেবে টর্চ হাতে তুলে নিয়ে কথা বলতে শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কয়েক সেকেন্ডের মধ্যেই ভুল বুঝতে পারেন পাশে থাকা এক ব্যক্তি। তিনি মমতার তার হাত থেকে টর্চলাইটটি নিয়ে মাইক্রোফোন তুলে দেন।





