তার নাম মো. লুৎফুর রহমান। পিতা মৃত আশরাফ আলী। নিহতের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা মুছেগুল পানিধার গ্রামে।

বুধবার স্থানীয় সময় রাতে দোহার আল ওয়াব রাস্তায় নিজে গাড়ি চালিয়ে খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান বলে জানায় স্থানীয় পুলিশ।

তিনি কাতারের শিল্প এলাকা ছানাইয়ায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন বলে জানায় প্রবাসীরা।