সৌদি আরবে নামাজ না পড়ার জন্য অনেকগুলো শাস্তি আছে। একটা শাস্তি হল বেনামাজি তার পিতার সম্পত্তির অংশ পাবে না। আর সবচেয়ে লঘু শাস্তি হল তার মৃত্যুর পর জানাযার নামাজ পড়া হবে না।

বাংলাদেশের প্রখ্যাত আলিম কাজী ইব্রাহীম সাহেব বলেছিলেন, একবার সম্ভবত সাতক্ষীরার (জায়গাটা আমার স্পষ্ট মনে নেই, তাই ‘সম্ভবত’ বললাম) একটা এলাকায় আলেমরা একটা উদ্যোগ নিয়েছিলেন। তাঁরা ঘোষণা দিয়েছিলেন যারা ফরজ নামাজ পড়ে না তাদের মৃত্যু হলে আলেম বা মাদ্রাসার ছাত্ররা কেউ তার জানাযার নামাজ পড়বেন না।

এরপর থেকে প্রতি ওয়াক্ত নামাজে এত মানুষ হতে শুরু করল যে মসজিদ ভরে মসজিদের সামনের মাঠ ভরে রাস্তায়ও লোক দাঁড়িয়েছে।
ব্যাপারটা হল সবকিছু সহজ কথায় হয় না। কঠিন কথারও দরকার আছে। ক্লাস-ল্যাব-চাকরি-ব্যবসা করে যে নামাজ পড়ার সময় আপনি পান না সে নামাজ আপনার ঈমানের শর্ত।

কেউ যদি নামাজের এই ফরজিয়্যাত অস্বীকার করে (যেমন নামাজ না পড়লেও অন্তর পরিষ্কার আছে/ ঈমান ঠিক আছে এই জাতীয় কথা) তাহলে সমস্ত স্কলারের সর্বসম্মত মতানুসারে সে কাফির হয়ে যায়।

আর যদি কেউ নামাজের ফরজিয়্যাতকে স্বীকার করে কিন্তু আদায় না করে এবং এই অনাদায়কে কবীরা গুনাহ হিসেবে স্বীকার করে তবে তার ব্যাপারে স্কলারদের মধ্যে মতপার্থক্য আছে। এক অংশের মতে তবু সে নামাজ না পড়ার কারণেই কাফির। আরেক অংশ মনে করেন সে কাফির না বরং কবীরা গুনাহগারী। তবে যারা কাফির বলে মনে করেন না তাঁরাও বলেন যে দিনের পর দিন নামাজ না পড়ার মাধ্যমে আস্তে আস্তে সে কুফরির মধ্যে প্রবেশ করে।

আমি আপনাকে কী দিয়ে বুঝাই। কী দিয়ে বুঝাই নামাজের গুরুত্ব। কী দিয়ে বুঝাই নামাজবিহীন জীবনের অভিশাপ। কী দিয়ে বুঝাই কুরআনের সেই আয়াত যেখানে জাহান্নামীদের প্রশ্ন করা হচ্ছে কী তাদের জাহান্নামে নিয়েছে তখন তারা বলবে-“আমরা নামাজ আদায় করতাম না”।

নামাজবিহীন জীবন মানে আপনি ব্যর্থ। কমপ্লিট ব্যর্থ। আপনার জীবনের কোন অর্থই নেই। আপনি যত কিছু করেন, গোটা দুনিয়া জয় করে কিনে ফেলেন তবু আপনার কোন মূল্যই নেই। আপনার সাথে আপনার স্রষ্টার সম্পর্কে যে কেটে গেছে। নিজেকে ঈমানদার দাবি করে আপনি যে বেঈমান হয়ে গেছেন। আপনি ধ্বংস হয়ে গেছেন, আপনার সব শেষ হয়ে গেছে।

ভাইয়েরা-বোনেরা, সময় আছে নিয়মিত ফরজ সালাত আদায় শুরু করুন। একটু-একটু করে চেষ্টা করুন। আল্লাহ্‌ সহজ করে দেবেন। আল্লাহ্‌র রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। আল্লাহ্‌ আমাদের তৌফিক দান করুন।নিচের ভিডিও তে একটা শাস্তি দেখুন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন