কুমিল্লার লালমাই উপজেলার পেরুল-চাঁনগাঁও সড়কের পার্শ্ববর্তী কাদাযুক্ত জমি থেকে অজ্ঞাত পরিচয় (৩০) মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ভূশ্চি তদন্ত কেন্দ্রের পুলিশ ঐ মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করেছে।

ভূশ্চি তদন্ত কেন্দ্রের এসআই মো. কামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ভূশ্চি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেরুল-চাঁনগাঁও সড়কের পার্শ্ববর্তী কাদাযুক্ত জমি থেকে অজ্ঞাত পরিচয় (৩০) মহিলার গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন