তোমাকে স্বার্থপর হতে হবে: নেইমারকে আলভেস
নেইমারকে বার্সেলোনা থেকে পিএসজিতে উড়িয়ে নিতে দানি আলভেসই পেছন থেকে সবচেয়ে বড় কলকাঠি নাড়ছেন। এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবল অঙ্গনে। তবে দুদিন আগে বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার সেই গুঞ্জন উড়িয়ে দেওয়ার চেষ্টাই করেছিলেন।
















