কক্সবাজারে এবার হোটেল ব্যবসায় যুক্ত হলেন সাকিব
রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন অনেক আগেই। এবার হোটেল ব্যবসায় যুক্ত হলেন সাকিব আল হাসান। কক্সবাজারে নির্মিত হোয়াইট স্যান্ড রিসোর্ট নামের হোটেল কাম শপিং মলে ২০ হাজার স্কয়ার ফিট বাণিজ্যিক স্পেস কিনেছেন টাইগার এই অলরাউন্ডার।
















