বিশ্বকাপের জন্য তৈরি হতে বললেন মাশরাফি
বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের শুরু ২০১৫ বিশ্বকাপ থেকে।প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা। পরে দেশের মাটিতে জায়ান্ট দলগুলোর বিপক্ষে সিরিজ জয়। টাইগাররা সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলে।
















