প্রস্তুত ৬ স্থান, খালেদার সাজা হলে কোথায় রাখা হবে?
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে তাকে কোথায় রাখা হবে- সে প্রশ্ন এখন সবখানে। সাবেক এই প্রধানমন্ত্রীকে কোনো বিশেষ সাবজেলে না অন্য কোথাও রাখা হবে তা নিয়ে ভাবছে কারা অধিদফতর।
















